ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ভারতের জরিমানার কবলে বিবিসি ওয়ার্ল্ড
ডুয়া নিউজ: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনার পর ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা বিবিসিকে জরিমানা করেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৯৯ সালে প্রণীত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক—জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনস—প্রত্যেককে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড জরিমানা করা হয়।
এদিকে, রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরু হওয়ার পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে তল্লাশি করা হয়। এই তল্লাশি আর্থিক অস্বচ্ছতা সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে পরিচালিত হয়।
এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর তারা এটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করবে।
ভারতে বিবিসির বিরুদ্ধে তদন্তের কারণ হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলার ওপর প্রকাশিত একটি ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি প্রকাশের পর পরই ভারতের সরকার বিবিসিকে নিয়ে তদন্ত শুরু করে।
ভারত সরকার ডকুমেন্টারিটিকে 'অপপ্রচার' আখ্যা দিয়ে বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এটি নিষিদ্ধ করে।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়, যা গুজরাটে মারাত্মক সহিংসতার সূচনা করেছিল। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি এবং তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা ও অপর্যাপ্ত পদক্ষেপ নেয়ার অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত