ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের অবসান ঘটলে বিশ্ববাজারে তেলের দামও দ্রুত কমে আসবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের। আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।’
ট্রাম্প আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।’
তবে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের আশাবাদী বক্তব্যের বিপরীতে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সামরিক চাপের কারণে ইরানের জ্বালানিমন্ত্রী পদত্যাগ করেছেন ট্রাম্পের এমন দাবি নাকচ করেছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই বক্তব্যকে নিজের ব্যর্থতা আড়াল করার নিষ্ফল প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি।
মোহাজেরানি বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নমনীয়তার উদাহরণ।
এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের জ্বালানিমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘আমাদের কোনো অর্থনীতি নেই, আমাদের কোনো তেল নেই, আমাদের কিছুই নেই।’
তবে ইরান সরকারের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হননি। যুদ্ধের চাপে ইরান দুর্বল হয়ে পড়েছে জ্বালানিমন্ত্রীর পদত্যাগকে এর প্রমাণ হিসেবে তুলে ধরার প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল