ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার তিন বছরের শিশু
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে ছয় দিন আটকে থাকার পর তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (১ জুলাই) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে বের করে আনার সময় উদ্ধারকারীরা উল্লাসে ফেটে পড়েন। ভিডিও ফুটেজেও সেই দৃশ্য ধরা পড়ে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুটির নাম ক্লিয়েবার মোরান। ডেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ‘আশার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
এমন এক সময়ে শিশুটিকে জীবিত উদ্ধার করা হলো, যখন জাতিসংঘ সতর্ক করেছে যে, ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছেন।
গত সপ্তাহে দেশটিতে পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এছাড়া ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার করা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল