ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিশ্বমঞ্চে কে সেরা মেসি নাকি রোনালদো? জানালেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে—তাদের দ্বৈরথ মাঠের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকে। চলমান ২০২৬ বিশ্বকাপেও গোল্ডেন বুটের লড়াইয়ে এই দুজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে এবার মাঠের বাইরের আলোচনায়ও মেসির প্রশংসায় মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে।
ইরাকের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, “মেসিই বিশ্বের সেরা। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো।”
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক করেন। আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার রেকর্ডেও ভাগ বসান। তবে মেসির এই পারফরম্যান্সে অবাক হননি এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, “আমি আগেই জানতাম, মেসি গোল করতেই থাকবে। সে সবসময়ই তা করে। সে আমার সামনে আছে, আমি তার পেছনে। জাতীয় দলকে যতদূর সম্ভব এগিয়ে নিতে আমিও গোল করে যেতে চাই।”
তিনি আরও যোগ করেন, “গত ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে চাই এবং দলকে সাহায্য করতে চাই।”
বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় এমবাপ্পেও পিছিয়ে নেই। তার নামের পাশে ইতিমধ্যে রয়েছে ১৪টি গোল। চলমান আসরে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে তিনি তালিকার তিন নম্বরে উঠে এসেছেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি অধিনায়ক।
এমবাপ্পে বলেন, “গোল করলে অনেকদূর যাওয়া যায়, অনেক রেকর্ড ভাঙা যায়। তবে আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমি আবারও ট্রফিটি উঁচিয়ে ধরতে চাই।”
ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো কথাই নেই। জাতীয় দলের চেয়ে বড় আর কিছু হতে পারে না। ম্যাচটি আমার জন্য অত্যন্ত বিশেষ হবে। তবে নকআউট পর্ব নিশ্চিত করার জন্য এই ম্যাচে আমাদের জিততেই হবে।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি