ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রোনালদোকে নিয়েই নেশনস লিগে যাচ্ছে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক: আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন কোচ জর্জ জেসুস। শুক্রবার ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, এবারের গ্রীষ্মের বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন তা এখনো জানাননি তিনি। পরবর্তী বড় আসর ২০২৮ ইউরোতে তার বয়স হবে ৪৩ বছর।
বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসকে সরিয়ে জেসুসকে দায়িত্ব দেয় পর্তুগাল। নতুন কোচ হিসেবে এটাই তার প্রথম স্কোয়াড ঘোষণা। এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ ছিলেন জেসুস। গত মৌসুমে রোনালদোর সঙ্গে কাজ করে লিগ শিরোপা জেতেন তিনি।
৭২ বছর বয়সী জেসুস পর্তুগালের বেনফিকা ও স্পোর্টিং লিসবনসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নেশন্স লিগে আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মাঠে, ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে খেলবে তারা।
পর্তুগালের পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কোস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, তমাস আরাউজো, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: জোয়াও পালিনহা, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস।
ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেইসাও, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, গনসালো রামোস, ফাবিও সিলভা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)