ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
লিটনের দলকে হারিয়ে জাপান যাত্রার আগে সোহানের জয়
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এর আগে প্রস্তুতি ম্যাচে অবশ্য তাঁর ‘এ’ দলকে হারিয়েছে নুরুল হাসান সোহানের ‘বি’ দল। পাঁচ ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর এখন আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন সোহান, একাদশেও তিনি অনিয়মিত।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ‘বি’ দল ৬ উইকেটে হারিয়েছে ‘এ’ দলকে। ম্যাচে ক্রিকেটারদের দুটি দলে ভাগ করে খেলানো হয়।
টস জিতে প্রথমে ব্যাট করে লিটনের ‘এ’ দল ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম। ৪৬ বলে তাঁর এই ইনিংস অবশ্য টি-টোয়েন্টির বিচারে ধীরগতির ছিল। ‘এ’ দলের বিপক্ষে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। লিটন দাস ২৩ বলে করেন ২৩ রান।
জবাবে নাঈম শেখের ২৯, সৌম্য সরকারের ৪৪ বলে ৬১ এবং সাব্বির রহমানের ২৬ বলে ২৬ রানের ইনিংসে ভর করে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সোহানের ‘বি’ দল। অধিনায়ক সোহান ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
কাউন্টি ক্রিকেট খেলে দেশে ফিরে টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে নামা হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ সেপ্টেম্বর)