ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নাইকিকে বিদায়, ‘অন’-এর সঙ্গে নতুন চুক্তিতে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: প্রায় দুই দশকের সম্পর্কের পর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির ইতি টেনেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিনের এই সম্পর্ক শেষ করে এবার সুইজারল্যান্ডভিত্তিক স্পোর্টসওয়্যার কোম্পানি ‘অন হোল্ডিং’র সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।
ফুটবলে ব্যবসা ও কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ‘অন হোল্ডিং’। এই সম্প্রসারণের উদ্যোগে ব্র্যান্ডটির অন্যতম প্রধান মুখ হিসেবে থাকবেন এমবাপ্পে।
মাত্র ৮ বছর বয়সে নাইকির সঙ্গে এমবাপ্পের যাত্রা শুরু হয়। পরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তিনিও মার্কিন এই ক্রীড়া ব্র্যান্ডের অন্যতম প্রধান বৈশ্বিক দূত হয়ে ওঠেন। নাইকির জনপ্রিয় ‘মারকিউরিয়াল’ ফুটবল বুটের প্রচারেও ফরাসি এই ফরোয়ার্ড ছিলেন অন্যতম প্রধান মুখ।
এবার অবশ্য এমবাপ্পের ক্যারিয়ারে যুক্ত হলো বড় ধরনের বাণিজ্যিক পরিবর্তন। অ্যাথলেটিকস ও দৌড়ের সরঞ্জামকে ব্যবসার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা ‘অন হোল্ডিং’ ফুটবলসহ আরও বিভিন্ন খেলায় নিজেদের উপস্থিতি বিস্তৃত করতে চাচ্ছে। ২০১৯ সালের নভেম্বরে রজার ফেদেরারকে বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত করার পর কোম্পানিটির এই সম্প্রসারণের পরিকল্পনা আরও স্পষ্ট হয়ে ওঠে।
গত ৩১ জুলাই নাইকির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরও নাইকির বিভিন্ন বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রচারণায় তাঁকে দেখা যাওয়ায় নতুন ব্র্যান্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে ‘অন’-এর সঙ্গে নতুন পথচলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এমবাপ্পে।
চুক্তির ঘোষণা দিয়ে এমবাপ্পে বলেন, “শুরু থেকেই ‘অন’-এর প্রতি আমার আকর্ষণের প্রধান কারণ ছিল, একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার সুযোগ, যা আগামী দিনের ফুটবলকে নতুন রূপ দেবে।”
তিনি আরও বলেন, “আমরা যা তৈরি করব, সেখানে আমি আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত করতে চাই। উদ্ভাবনের নতুন নতুন দুয়ার উন্মোচন করতে চাই এবং ফুটবলের আসল আনন্দকে সবসময় ধারণ করতে চাই। আমাদের একটি যৌথ স্বপ্ন আছে, আর এটি কেবল শুরু।”
‘অন’-এ এমবাপ্পের যুক্ত হওয়ার পেছনে রজার ফেদেরারের পথও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে আছে। নাইকির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফেদেরারও এই সুইস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরে তিনি কোম্পানিটির শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি নিজের নামে ‘সিগনেচার’ পণ্য লাইনও চালু করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর