ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকেই তার খোঁজ মিলছে না জিসান প্রধানের। সর্বশেষ তার হোয়াটসঅ্যাপে রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয়তা দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সদস্যসহ দলীয় কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি বলে জানিয়েছেন। এ ঘটনায় জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাসেল বলেন, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় তার ফেসবুক অ্যাকাউন্টও ডি-অ্যাকটিভ করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে, তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে নামাজ আদায় করেন। এরপর তার গ্রামের বাড়ি বীরবাগগোয়ালী যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি। আমরা প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করছি।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, জিসানের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে। দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে এখনই সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানানো হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে