ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইরানের অবরোধে বিপাকে বিশ্ব বাণিজ্য, ট্রাম্পের নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজকে নিরাপদে সরিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার (৪ মে) থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই কার্যক্রম শুরু করবে। বাংলাদেশ সময় রাত থেকেই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
ঘোষণা অনুযায়ী, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি অতিক্রমে সহায়তা দেওয়া হবে। এ সময় কোনো ধরনের বাধা এলে যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, হরমুজ প্রণালি—যা আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান এ প্রণালি বন্ধ করে দিলে প্রায় ৮০০ থেকে ৮৫০টি জাহাজ সেখানে আটকা পড়ে।
ট্রাম্প তার বার্তায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ এই প্রণালিতে আটকে রয়েছে, যাদের অনেকেই সংঘাতে সরাসরি জড়িত নয়। এসব দেশের অনুরোধে মানবিক বিবেচনায় যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে আটকে থাকায় জাহাজগুলোর ক্রুদের মধ্যে খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে। ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যকর হলে তারা নিরাপদে গন্তব্যে যেতে পারবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই মিশনে সহায়তার জন্য শতাধিক যুদ্ধবিমান, ড্রোন এবং প্রায় ১৫ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নৌ এসকর্টের পরিবর্তে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমেই জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ট্রাম্প সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি