ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এ মুহূর্তে ইরানের চেয়ে বড় হুমকি আর কেউ হতে পারে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ মুহূর্তে ইরানের চেয়ে বড় হুমকি আর কেউ হতে পারে না। তাঁর দাবি, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল, কিন্তু তিনি আর দেশটিকে এভাবে বেড়ে উঠতে দেবেন না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রসঙ্গ তুলে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানকে কখনো পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবেন না তিনি। তাঁর ভাষ্য, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল, কিন্তু তিনি আর তাদের বেড়ে উঠতে দেবেন না।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানসহ বিভিন্ন যুদ্ধের প্রসঙ্গও তোলেন। তিনি দাবি করেন, যেখানে অন্য বিশ্বনেতারা শান্তির কথা বলেছেন, সেখানে তিনি শান্তি স্থাপন করেছেন।
ট্রাম্প বলেন, “তিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবেলা করেছি। যেখানে অন্যান্য দেশ সাহসের কথা বলেছে, আমেরিকা সেটি দেখিয়েছে। যেখানে অন্যরা শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছি।”
এর আগে একই বক্তব্যে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়েও কথা বলেন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালটিকে যুক্তরাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, আইসিসি একটি দুর্বৃত্ত আদালত এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
আইসিসি থেকে অন্য দেশগুলোকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আপনারা এখনই এই দুর্বৃত্ত আদালত থেকে বেরিয়ে যান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনো দেশটির কর্মকর্তাদের বা কাউকে আইসিসির মাধ্যমে তদন্ত ও বিচার করতে দেবে না এবং যুক্তরাষ্ট্রবিরোধী এ আদালতের যুক্তরাষ্ট্রে কোনো বিচারিক অধিকার নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী