ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের তিন ঘণ্টার বৈঠক, ‘ফলপ্রসূ’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকটিকে অত্যন্ত ‘ভালো’ ও ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় সাত মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই সরাসরি আলোচনা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে খুব শিগগিরই আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৈঠকটি অনুষ্ঠিত হয়। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরতেই তেহরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌঘেরাও দ্রুত তুলে নেওয়া, আটকে থাকা বা ফ্রিজ করে রাখা সব ইরানি সম্পদ অবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়েও ট্রাম্প প্রশাসনের তৎপরতা রয়েছে। ট্রাম্প আশা করছেন, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই সংঘাতের অবসান হবে। তবে জাতিসংঘের ভাষণে তিনি সতর্ক করে বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।
দীর্ঘ সাত মাস পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের এই সরাসরি বৈঠককে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি