ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে প্রথমে বক্তব্য দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন গত ১৮ সেপ্টেম্বর শুরু হলেও জেনারেল ডিবেট শুরু হয়েছে আজ মঙ্গলবার। এ পর্বে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বক্তব্য দেন এবং অন্য দেশের নেতাদের বক্তব্য শোনেন।
উদ্বোধনী বক্তব্যে আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্বে বিদ্যমান বিভিন্ন ‘ফল্ট লাইন’ আরও বিস্তৃত হচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, শুধু সামরিক শক্তি দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একইভাবে অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তিও এককভাবে শান্তি নিশ্চিত করতে পারবে না বলে উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব।
ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি তুলে ধরে গুতেরেস বলেন, গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরতে দেওয়া যাবে না। তিনি বলেন, “৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার তিন বছর হয়েছে। কিন্তু এরপর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন ধ্বংসযজ্ঞ আমার জীবনে আমি কোথাও দেখিনি।” গাজায় জাতিসংঘের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গও আসে গুতেরেসের বক্তব্যে। তিনি এটিকে একটি নৃশংস যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, যুদ্ধের ফ্রন্ট লাইনে বেসামরিক মানুষ নিহত হয়ে আসছেন। ইউক্রেনীয়রা বেশি নিহত হলেও সম্প্রতি রাশিয়াতেও বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নারীর অধিকার এবং ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের হামলার বিষয়ও বক্তব্যে তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব।
এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের দাবিও জানান গুতেরেস। তিনি বলেন, “আজও নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার স্থায়ী প্রতিনিধি নেই। একুশ শতকে নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকানদের প্রতিনিধিত্ব না থাকা অবিচার এবং অগ্রহণযোগ্য। এটির পরিবর্তন হতে হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে গুতেরেস বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে বিশ্বে শান্তি ও উন্নয়ন সম্ভব হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী