ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
নির্দিষ্ট সময়ের পর সেদ্ধ ডিম খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
ডুয়া ডেস্ক: সেদ্ধ ডিম অনেকেরই দৈনন্দিন খাদ্যতালিকার একটি জনপ্রিয় অংশ। কেউ কেউ আগে থেকেই ডিম সেদ্ধ করে রেখে পরে খেয়ে থাকেন, আবার কেউ সালাদ বা অন্যান্য খাবারের সঙ্গে ব্যবহার করেন। তবে আগে সেদ্ধ করা বা ফ্রিজে রাখা ডিমে পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে কি না এবং তা কতটা নিরাপদ—এ বিষয়ে জানতে ঢাকা গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা আকতারের মতামত নেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের গরম আবহাওয়ার কারণে সাধারণভাবে সেদ্ধ ডিম দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা সবচেয়ে নিরাপদ। এই সময়ের পর ডিমে জীবাণু জন্মানোর সম্ভাবনা থাকে। বাইরে থেকে দেখলে বা গন্ধে পরিবর্তন না বোঝা গেলেও, এতে স্বাস্থ্যঝুঁকি থেকে যেতে পারে।
তিনি আরও বলেন, এই দুই ঘণ্টার মধ্যেও ডিম নিরাপদ রাখতে হলে খোসাসহ রাখতে হবে এবং খাওয়ার ঠিক আগে খোসা ছাড়াতে হবে। পাশাপাশি ডিম বা সংরক্ষণের পাত্রে পানি থাকা উচিত নয়, এবং পাত্রটিও শুকনো হতে হবে।
সেদ্ধ ডিম দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাইলে কিছু নিয়ম মানা জরুরি। পুরোপুরি সেদ্ধ ডিম ঠিকভাবে সংরক্ষণ করা হলে এক সপ্তাহ পর্যন্ত নিরাপদে খাওয়া যায় এবং পুষ্টিগুণও বজায় থাকে। এজন্য এয়ারটাইট (বায়ুরোধী) পাত্র ব্যবহার করা উচিত এবং ডিম খোসাসহ রাখা সবচেয়ে ভালো। সেদ্ধ করার পর দুই ঘণ্টার মধ্যেই ফ্রিজে রাখতে হবে, তবে গরম অবস্থায় ফ্রিজে রাখা যাবে না।
ডিম নষ্ট হয়েছে কি না তা বোঝার ক্ষেত্রেও কিছু লক্ষণ রয়েছে। ফ্রিজে রাখা ডিমে হালকা গ্যাসের গন্ধ স্বাভাবিক হলেও তীব্র দুর্গন্ধ, পিচ্ছিল ভাব বা খোসায় অস্বাভাবিক সাদা আস্তরণ দেখা গেলে তা খাওয়া উচিত নয়।
তিনি আরও সতর্ক করে বলেন, সেদ্ধ ডিম ফ্রিজের দরজার কাছে না রেখে ভেতরের অংশে রাখা ভালো, কারণ দরজার দিকে তাপমাত্রা ওঠানামা করে দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ায়। ফ্রিজের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা উচিত। ডিপফ্রিজে সেদ্ধ ডিম রাখা ঠিক নয়, এতে স্বাদ নষ্ট হয়ে যায়। এছাড়া ডিম কেটে বা কুচি করে সংরক্ষণ না করাই ভালো, কারণ এতে স্বাদ ও গুণমান দুটোই কমে যায়।
সব মিলিয়ে, সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম নিরাপদ ও পুষ্টিকর থাকে, তবে নির্ধারিত সময় ও পদ্ধতি না মানলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার