×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নদী-খাল দখলমুক্তিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা নয়: প্রতিমন্ত্রী ফরহাদ

২০২৬ অক্টোবর ০৩ ১৫:২৭:৫৩

নদী-খাল দখলমুক্তিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা নয়: প্রতিমন্ত্রী ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত ও পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘একবার খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল কিংবা জলাশয় যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

আজ শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ফরহাদ হোসেন আজাদ জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ফারাক্কা চুক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে।

এর আগে তেঁতুলিয়ার সীমান্তবর্তী মহানন্দা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ফরহাদ হোসেন আজাদ।

‘নোঙর রিভার ক্যাম্প’-এর আয়োজকেরা জানান, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে ‘রিভার ক্যাম্প’-এর কার্যক্রম পরিচালিত হবে। দেশের বিভিন্ন জেলা ঘুরে এই কর্মসূচি টেকনাফে গিয়ে শেষ হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত