ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে: হাবিবুর রশিদ হাবিব
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট বাড়ি ও আশপাশ পরিষ্কারের কাজে ব্যয় করা হলে সম্মিলিতভাবে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় মশকের প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে প্রতি শনিবারকে সিটি কর্পোরেশনের ক্লিনিং ডে ঘোষণা করা হয়েছে। তবে শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মুগদা হাসপাতালের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের একটি বড় অংশ মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় মানুষের পাশাপাশি ঢাকার জনগণের ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি রাতদিন কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি নর্দমা পরিষ্কার এবং নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন। একইভাবে নগরবাসীকেও নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ