ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ছোট ছোট যে ১২টি অভ্যাসেই বদলে যেতে পারে জীবন
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: জীবন বদলাতে বড় কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি জরুরি ছোট ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস। অনেকেই মনে করেন, সফলতা হঠাৎ করেই আসে। কিন্তু বাস্তবে প্রতিদিনের সচেতন কিছু অভ্যাসই ধীরে ধীরে মানুষের জীবনকে পরিবর্তন করে। চলতি এপ্রিল মাসে এসব এক ডজন অভ্যাস গড়ে তুলতে পারলে বছর শেষে নিজেকেই নতুনভাবে আবিষ্কার করা সম্ভব।
১. নিজের ওপর বিনিয়োগ করুন
সবচেয়ে আগে নিজের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা জরুরি। এমন কোনো স্কিল শেখা উচিত, যা ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করবে। ড্রাইভিং, নতুন ভাষা শেখা, ইংরেজি দক্ষতা বৃদ্ধি কিংবা সেলাই ও রান্নার মতো ব্যবহারিক কাজও হতে পারে উপকারী।
২. সকালটা সঠিকভাবে শুরু করুন
দিনের শুরুটাই পুরো দিনের গতিপথ নির্ধারণ করে। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে দিন শুরু করা, সকালের আলো গ্রহণ করা এবং কিছু সময় হাঁটার অভ্যাস মানসিক ও শারীরিকভাবে সতেজ রাখে।
৩. স্বাস্থ্যকর খাবারের অভ্যাস
সকালে প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার, দুপুরে কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীরে এনার্জি ব্যালান্স থাকে। সাপ্তাহিক খাবারের পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় ঝামেলা কমে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে।
৪. কৃতজ্ঞতার চর্চা
যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা মানসিক প্রশান্তি আনে। এটি ইতিবাচক চিন্তা ও শক্তিশালী মানসিক অবস্থার বিকাশ ঘটায়।
৫. ঘুম ও শরীরের যত্ন
নিয়মিত ঘুম, পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিন অন্তত ১৫ মিনিট শরীরচর্চা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে।
৬. কঠিন কাজ আগে করুন
দিনের সবচেয়ে কঠিন কাজটি সকালে বা দুপুরের আগেই শেষ করলে আত্মবিশ্বাস বাড়ে এবং বাকি কাজ সহজ মনে হয়।
৭. পারফেকশনের অপেক্ষা না করে শুরু করুন
সবকিছু নিখুঁত হবে কি না তা না ভেবে কাজ শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরু করলে ধীরে ধীরে দক্ষতা ও গতি দুটোই বাড়ে।
৮. ডিজিটাল অভ্যাস নিয়ন্ত্রণ
অপ্রয়োজনীয় স্ক্রল ও অতিরিক্ত স্ক্রিন টাইম কমাতে হবে। নিজের সময় কোথায় যাচ্ছে তা জানা এবং নিয়ন্ত্রণ করা জরুরি।
৯. সপ্তাহে একটি চ্যালেঞ্জিং কাজ
প্রতি সপ্তাহে একটি কঠিন বা এড়িয়ে যাওয়া কাজ সম্পন্ন করার অভ্যাস কমফোর্ট জোন থেকে বের হতে সাহায্য করে।
১০. সিইও আওয়ার
সপ্তাহে নির্দিষ্ট সময় নিজের জীবন, লক্ষ্য ও কাজ পরিকল্পনা করার জন্য আলাদা সময় রাখা উচিত। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
১১. সম্পর্কের মান বাড়ান
সবাইয়ের সঙ্গে হালকা সম্পর্ক না রেখে গুরুত্বপূর্ণ কিছু মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা মানসিক শান্তি বাড়ায়।
১২. ধারাবাহিকতা বজায় রাখুন
এই অভ্যাসগুলো একদিনে পরিবর্তন আনবে না, কিন্তু নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে জীবনকে আরও উন্নত ও সফল করে তুলবে।
শেষে বলা যায়, বড় পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে। প্রতিদিন একটি করে অভ্যাস গড়ে তুললেই সময়ের সঙ্গে সঙ্গে তা আপনাকে আরও উন্নত, আত্মবিশ্বাসী ও সফল জীবনের দিকে নিয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে