ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
অস্ট্রিয়ায় নারীদের জন্য বিনা খরচে পড়ার সুযোগ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: নারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণ করছে অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে “হেলমুট ভেইথ স্কলারশিপ” এর আওতায় কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা মূল্যে পড়ার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।
কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথ-এর স্মরণে এই স্কলারশিপ ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়েছে, যা মূলত নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্ধারিত। তাঁর গবেষণা কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ এবং কম্পিউটার সুরক্ষায় যুক্তিবিদ্যার প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক হিসেবে তিনি নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতেন।
যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে
লজিক অ্যান্ড কম্পিউটেশন
বিজনেস ইনফরমেটিকস
ডেটা সায়েন্স
মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের নারী শিক্ষার্থী আবেদন করতে পারবেন
কম্পিউটার সায়েন্স বা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে
সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্রগুলোতে কাজের আগ্রহ ও প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
একাডেমিক ফলাফল ভালো হতে হবে
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ স্নাতকোত্তর কোর্সের টিউশন ফি মওকুফ
দুই বছর পর্যন্ত প্রতি বছর ৭ হাজার ইউরো আর্থিক সহায়তা
প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট
সিভি
স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
কভার লেটার
দুটি মোটিভেশনাল লেটার এবং শিক্ষকদের যোগাযোগের তথ্য
ইংরেজি ভাষাদক্ষতার সনদ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদেরঅনলাইনে আবেদন করতে হবে। সব প্রয়োজনীয় কাগজপত্র একত্রে পিডিএফ ফাইল আকারে জমা দিতে হবে এবং ফাইলটির নাম “Document.pdf” দিয়ে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত তথ্য স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করাই আবশ্যক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ