ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
এইচএসসির ফরম পূরণের নতুন সময়সীমা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সুযোগ পাবেন।
বুধবার (১১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনাটি ইতোমধ্যেই বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এর আগে ফরম পূরণের সর্বশেষ সময়সীমা ছিল ৯ মার্চ।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কারিগরি বা ব্যক্তিগত কারণে ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের সুবিধার্থেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার