ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে কত সময় লাগবে, জানালেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও ৬ থেকে ৯ মাস সময় প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। তবে বর্তমান কারিগরি পরিস্থিতি ও আনুষঙ্গিক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা গেছে, এটি পুরোপুরি সচল করতে কমপক্ষে ৬ মাস এবং সর্বোচ্চ ৯ মাস সময় লাগতে পারে। আমরা ৯ মাসের মধ্যে এটি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছি।
বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে চীনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, চীনের বিনিয়োগকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করতে অত্যন্ত আগ্রহী। তারা সেখানে একটি ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাই করতে চায়, যাতে এটিকে বৈশ্বিক মানদণ্ডে রূপ দেওয়া যায়। সরকার তাদের এই আগ্রহকে স্বাগত জানিয়েছে এবং আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। বর্তমানে চীন ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে ১২টি ফ্লাইট চলাচল করে। চীনা রাষ্ট্রদূত অতিরিক্ত আরও ৩টি ফ্লাইটের আবেদন করেছেন, যার মধ্যে দুটি গুয়াংজু এবং একটি বেইজিং রুটে পরিচালিত হবে। প্রতিমন্ত্রী জানান, লিখিত আবেদন পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় চীনের সঙ্গে পর্যটন ও অবকাঠামো উন্নয়নে কিছু সমঝোতা স্মারক সই হলেও তার বাস্তবায়ন থমকে ছিল। এখন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে লাভজনক প্রকল্পগুলোতে চীনা বিনিয়োগের বিষয়টিকে সরকার গুরুত্বের সাথে দেখছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ