ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
সৌদিতে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে ‘আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক জরুরি বার্তায় এ সতর্কতা জারি করে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দাহরানকে ঘিরে অত্যন্ত জরুরি ও সম্ভাব্য হামলার হুমকি রয়েছে বলে মার্কিন কনস্যুলেট সতর্ক করেছে। দূতাবাসের বার্তায় নাগরিকদের কনস্যুলেট এলাকায় না আসার এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে, নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই করতে এবং সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের কর্মীদের ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন আঘাত হানে বলে জানা গেছে। আরও দুটি ড্রোন দূতাবাসের নিকটবর্তী এলাকায় আঘাত করেছিল। এরপরই দাহরানকে ঘিরে নতুন করে সতর্কতা জারি করা হয়।
দাহরান ভৌগোলিকভাবে ইরানের কাছাকাছি হওয়ায় শহরটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে দূতাবাসের আশপাশে আঘাত হানলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেখানে অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিক্ষেপ করা ১৭২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়ে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে। এছাড়া আটটি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে সামান্য পর্যায়ে সীমিত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন