ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইন মেনে চলে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (১২ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরপরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
সেখানে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগোয়, তাহলে দুই দেশের মধ্যে চুক্তি হওয়া অসম্ভব কিছু নয়।
উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এই প্রেক্ষাপটেই পুতিন-পেজেশকিয়ানের আলোচনাটি বিশেষ গুরুত্ব বহন করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত