ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘শেষ হয়নি কিছুই’ ইরান ইস্যুতে নতুন বার্তা দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে এখনো ইতি টানা হয়নি— এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, চলমান অভিযান সাময়িক বিরতিতে থাকলেও ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের সময় এক ভিডিওবার্তায় এই মন্তব্য করেন তিনি। হিব্রু ভাষায় দেওয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি এবং সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তবে এ পর্যন্ত অর্জনকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
ভিডিওবার্তায় তিনি ইরানে হামলার পেছনের কারণও ব্যাখ্যা করেন। তার ভাষায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত। এই ঝুঁকি মোকাবিলায়ই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তা যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের নাগালের বাইরে থাকে। এই পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ওই হামলায় তার পরিবারের একাধিক সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।
পরবর্তীতে ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিরা সংলাপে বসেন, তবে সেটিও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
নেতানিয়াহু তার বক্তব্যে আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে বলেন, হয় আলোচনার মাধ্যমে এই উপাদান সরানো হবে, নয়তো অন্য উপায়ে তা অপসারণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই