ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসলামাবাদে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ফিরছে মার্কিন দল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ সময় ধরে টানা আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়ে ইসলামাবাদ ছাড়ার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার দ্বিতীয় দিনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ভ্যান্স জানান, প্রায় ২১ ঘণ্টা ধরে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা ইতিবাচক দিক হলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছে এবং ব্যর্থতার দায় তাদের নয়।
মার্কিন অবস্থান তুলে ধরে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব নিয়ে এবং আন্তরিক উদ্দেশ্যে আলোচনায় অংশ নেয়। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়াটা দুঃখজনক।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি সহজ ও চূড়ান্ত প্রস্তাব রেখে যাচ্ছে, যা তাদের ‘সর্বোত্তম প্রস্তাব’ হিসেবে বিবেচিত। এখন দেখার বিষয় ইরান সেটি গ্রহণ করে কি না।
আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে বলেও জানান ভ্যান্স। তার ভাষায়, গত ২১ ঘণ্টায় কয়েক দফা ফোনালাপের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পকে অবহিত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের অংশ ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত