ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের সতর্কবার্তায় বিশ্বজুড়ে তেলের দামে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও লাফিয়ে বেড়েছে।
রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দামও ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪ ডলারে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব শেয়ারবাজারেও, যেখানে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।
এর আগে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে সরে এসে আলোচনা শুরু করায় তেলের দাম কিছুটা কমেছিল। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া এবং নতুন করে উত্তেজনা বাড়ায় বাজার আবারও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে আর্থিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো থেকে প্রতি ট্রিপে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে দেশটি। এছাড়া গত মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান, যা আগের তিন মাসের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশকারী যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে সম্ভাব্য নৌ অবরোধ কার্যকর হতে পারে। বিশ্লেষকদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য ৪.১২ ডলার, যা যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৩৮ শতাংশ বেড়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ