ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন সংক্রান্ত বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পাস হওয়া বিলগুলো হলো— ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’।
অধিবেশনের শুরুতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’ উত্থাপিত আকারে পাসের প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এরপর স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২১’ সংশোধনের জন্য ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় এটি দ্রুত বিবেচনার জন্য গৃহীত হয় এবং কণ্ঠভোটে পাস হয়।
পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি চান। তিনি জানান, ২০১৮ সালের আইন সংশোধনের লক্ষ্যে বিলটি আনা হয়েছে এবং এর ২ থেকে ১১ নম্বর ধারা কোনো সংশোধনী ছাড়াই গৃহীত হয়।
তিনটি বিলই ধারাবাহিকভাবে কণ্ঠভোটে পাসের মাধ্যমে সংসদের অনুমোদন পায়, ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নাম সংশোধনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর