ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের বাড়ছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে স্বর্ণের দাম। ডলারের দরপতন এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ১৪ দিনের যুদ্ধবিরতির প্রভাব বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তন এনে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছিল।
মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে, ফলে বাজারে এর চাহিদা বেড়েছে।
যদিও পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও এর স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। লেবাননে ইসরাইলি হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান ঘিরে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।
বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন বলেন, ডলারের দুর্বলতা স্বর্ণকে পুনরুদ্ধারে সহায়তা করলেও সামগ্রিক বাজার এখনো সতর্ক অবস্থানে রয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গেলে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা মার্কিন ফেডারেল রিজার্ভকে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে বাধ্য করতে পারে এটি দীর্ঘমেয়াদে স্বর্ণের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, একই সময়ে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ, তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি