ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দেশে সোনা ও রুপার দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
মূল্য সমন্বয়ের পর সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এর আগে বুধবার (৮ এপ্রিল) এই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে সোনার দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে এক সময় আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে শুরু করে। পরে বাজার পরিস্থিতি অনুযায়ী দাম ওঠানামা করতে থাকে।
এর আগে গত মাসের শেষদিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায়। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ