ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুবিধা কমিয়ে ৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করেছে, যা সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পরিচালন ব্যয় কমানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে এই পরিপত্র প্রকাশ করা হয়েছে।
পরিপত্রে উল্লেখিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—সরকারি যানবাহনে জ্বালানির ব্যবহার মাসিক ভিত্তিতে ৩০ শতাংশ কমানো। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান বন্ধ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এছাড়া প্রশিক্ষণ খাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অন্যান্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ খরচ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভা-সেমিনার ব্যয়ের ক্ষেত্রেও ব্যয় সংকোচনের নির্দেশনা রয়েছে। আপ্যায়ন খরচ ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্স আয়োজনের ব্যয় ২০ শতাংশ কমাতে বলা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খাতে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা ব্যয় সংকোচনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার