ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ বাড়ছে শিক্ষার্থীদের জন্য। দর্শনার্থী গ্যালারিতে তাদের জন্য আসনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, ফলে এখন আরও বেশি শিক্ষার্থী সংসদ অধিবেশন কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ থাকলেও এখন তা বাড়িয়ে মোট ১৫০টি করা হয়েছে।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে স্পিকার অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেন। ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের মাধ্যমে রাষ্ট্র সম্পর্কে জানার সুযোগ করে দিতেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে রাষ্ট্র সম্পর্কে সচেতন ও রাজনীতি সম্পর্কে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া-এর সঙ্গে আলোচনার পর এ উদ্যোগ বাস্তবায়ন করা হয় এবং তিনি এ পদক্ষেপকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের জন্য এই সুযোগ শুধু সংসদ অধিবেশন দেখা নয়, বরং অধিবেশন শুরুর আগে সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার ব্যবস্থাও থাকবে। এর মাধ্যমে তারা দেশের সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে, যা তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ইএ্ইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে