ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বৈশাখী শোভাযাত্রায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা দেখতে এবারও রাজধানী ঢাকায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়েসহ একাধিক দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল পুরো আয়োজন উপভোগ করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা চলাকালে বিদেশি কূটনীতিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা রাজু ভাস্কর্য, টিএসসি ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা প্রত্যক্ষ করেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন তাঁদের স্ত্রীসহ শোভাযাত্রা উপভোগ করেন। তারা মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলে উৎসবের মুহূর্ত ধারণ করেন। ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরাও এ আয়োজনে অংশ নেন। নিরাপত্তার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা এবারের শোভাযাত্রা দেখতে এসে পুরো আয়োজন উপভোগ করেছেন।
এদিন সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যে শোভাযাত্রা শুরু হয়। নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।
এবারের আয়োজনে নাম পরিবর্তন করে “মঙ্গল শোভাযাত্রা” শব্দ বাদ দিয়ে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” রাখা হয়, যা পরবর্তীতে “বৈশাখী শোভাযাত্রা” নামে পরিচিত হয়।
বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় রমনা বটমূলে নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার মধ্য দিয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল