ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইউরোপের বাজারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, গত জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে দেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে পোশাকের চাহিদা আশঙ্কাজনকভাবে কমেছে। এই সময়ে মোট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২৮.৫৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৫১ শতাংশ কম।
বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় একক বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ২.৫৪ শতাংশ। ৯ মাসে এই বাজারে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৫৯ বিলিয়ন ডলারে। উল্লেখ্য, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২০ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। একই অবস্থা বিরাজ করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও। মোট রপ্তানির ৪৯ শতাংশ শেয়ার থাকা ইইউ বাজারে রপ্তানি ৬.৯৯ শতাংশ কমে ১৪.০২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
তৃতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্যেও রপ্তানি পরিস্থিতি সুখকর নয়। সেখানে রপ্তানি আয় ১.৬১ শতাংশ কমে ৩.৩০ বিলিয়ন ডলার হয়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি কিছুটা স্থিতিশীল থাকলেও সেখানেও ০.২৬ শতাংশ ঘাটতি দেখা গেছে। তবে সবচেয়ে বড় ধস নেমেছে অপ্রচলিত বা নতুন বাজারগুলোতে, যেখানে রপ্তানি কমেছে ৮.০৫ শতাংশ। বিজিএমইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং প্রধান বাজারগুলোতে চাহিদার পরিবর্তনের কারণে রপ্তানি আয়ের এই নিম্নমুখী ধারা তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার