ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
লক্ষ্যমাত্রার ৯৯% ঋণ নিয়েছে সরকার; তারল্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, সরকারের এই উচ্চমাত্রার ঋণের কারণে বাজারে তারল্য সংকট দেখা দিচ্ছে, যা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য ব্যবসা পরিচালনা ও ঋণ পাওয়াকে আরও কঠিন ও ব্যয়বহুল করে তুলছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআই এসব তথ্য ও প্রস্তাবনা তুলে ধরে।
ডিসিসিআই জানায়, গত বছরের জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার মিলে ব্যাংকিং খাত থেকে অন্তত ১.০৩ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯.৫৪ শতাংশ। অর্থাৎ অর্থবছরের তিন মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার প্রায় পুরো ঋণ নিয়ে ফেলেছে সরকার। বেসরকারি খাতের প্রবৃদ্ধি বজায় রাখতে অভ্যন্তরীণ উৎসের ওপর সরকারের এই নির্ভরশীলতা কমানো জরুরি বলে মনে করে সংগঠনটি।
আগামী বাজেটে ব্যক্তি খাতের করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে ডিসিসিআই। এছাড়া সর্বোচ্চ করের হার বিদ্যমান ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। সংগঠনটি মনে করে, বিদ্যমান নীতি সুদহার বা পলিসি রেট যৌক্তিক পর্যায়ে আনা প্রয়োজন, যাতে মূল্যস্ফীতি না বাড়িয়েই স্থানীয় বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়।
সরকারি ব্যয় ব্যবস্থাপনার অদক্ষতা দূর করার তাগিদ দিয়ে ডিসিসিআই জানায়, রাষ্ট্রীয় ব্যয়ের দক্ষতা বৃদ্ধি করতে পারলে দীর্ঘমেয়াদে সরকারের ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা কমে আসবে। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে বেসরকারি খাতের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানায় সংগঠনটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা