ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার সরকারি অনুমোদন সম্পন্ন হলেও এখনো তা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামীকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ অর্থ শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে।
শনিবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল সূত্রে জানা যায়, বৈশাখী ভাতার বিল ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমে সাবমিট করা হয়েছে। আইবাস থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে, এরপর কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ বিতরণ করবে।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আগামীকাল বিকেল থেকে শিক্ষক-কর্মচারীদের মোবাইলে বৈশাখী ভাতা জমার মেসেজ আসা শুরু হতে পারে। তবে কোনো কারণে দেরি হলে সোমবার থেকে এই মেসেজ পাওয়া শুরু হবে।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ৫২ কোটি ৯ কোটি ৬২ লাখ ১১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অনলাইন প্রস্তাব যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পরই অর্থ ছাড় করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে ব্যাংকে অর্থ স্থানান্তর করা হয়।
সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়াকে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থার আওতায় এনেছে, ফলে পুরো প্রক্রিয়াটি এখন তুলনামূলকভাবে আরও স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত