ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে “হিউম্যান রাইটস - ফ্রম থিয়োরি টূ প্রাকটিস” শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ - ১৩ এপ্রিল অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সিনিয়র এডভাইজার মিকেল শ্মিট-হানসেন এবং কেইট গ্রিফিথ উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মাদ আইনুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আলী সিদ্দিকী। কর্মশালায় গল্প, চিত্র, এবং চর্চার মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত মৌলিক ধারণা, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করা হয়। তরুণদের দক্ষ মানবাধিকার কর্মী হিসাবে সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত এই কর্মশালার মাধ্যমে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক