ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক: বৈশাখের উৎসব, চৈত্র সংক্রান্তি ও বৈসাবি ঘিরে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে আগামী সপ্তাহে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটির আনন্দ উপভোগ করবে শিক্ষার্থীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ১০ এপ্রিল থেকেই ছুটির আমেজ শুরু হবে এবং তা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ এপ্রিল থেকে পাহাড়ি জনগোষ্ঠীর বৈসাবি উৎসবের ছুটি শুরু হবে। এরপর ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ পালিত হবে। এই তিনটি উৎসবকে ঘিরেই মূলত সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
১৫ এপ্রিল (বুধবার) থেকে পুনরায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
ছুটির বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ তাদের নোটিশে জানিয়েছে, বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে সব শাখায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই দীর্ঘ ছুটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে এবং নতুন উদ্দীপনায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত