ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক হওয়ার খবরটি অসত্য: ঢাবি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট ম্যালওয়্যার আক্রান্ত (হ্যাক) হওয়ার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ওয়েবসাইট হ্যাক হওয়ার মতো কোনো ঘটনা সম্প্রতি ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ আছে।
প্রকৃতপক্ষে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল (Search Results) ম্যানিপুলেশনের কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকের সঙ্গে একটি অযাচিত সাইটের তথ্য প্রদর্শিত হয়েছিল। বিষয়টি ইতোমধ্যে গুগলকে রিপোর্ট করা হয়েছে এবং গুগল কর্তৃপক্ষ সার্চ রেজাল্ট থেকে সেটি মুছে দিয়েছে। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইটের কোনো ধরনের সম্পর্ক নেই।
এ বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’