ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে সোনার বাজারে ধাক্কা লেগেছে, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। বিশেষজ্ঞদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ডলার ও তেলের দামের ঊর্ধ্বগতিই সোনার দামে এই পতনের মূল কারণ।
সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৭১৮.৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতেই এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪,৭৪২ ডলারে নেমে গেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সোনার দাম ১১ শতাংশের বেশি কমেছে। ওয়াটারার আরও জানান, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়াতে পারে—এই আশঙ্কাই সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলছে।
শুধু সোনাই নয়, বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও পতন দেখা গেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২,০৩৪.৯৫ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৫৩৫.৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- এমপিওভুক্ত শিক্ষকদের জুনের বেতন কবে? জানাল মাউশি