ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
পার্থ হক: এইচএসসি, কারিগরি ও আলিম পর্যায়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। ভর্তি সহায়তা দিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, যেখানে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
শিক্ষার্থীরা আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য আবেদন করতে পারবে।
আবেদনের লিংক: https://www.eservice.pmeat.gov.bd/admission
নির্দেশিকা অনুযায়ী, আবেদন করতে হলে শিক্ষার্থীকে মেধাবী হতে হবে পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
এছাড়া এতিম, প্রতিবন্ধী (শিক্ষার্থী বা অভিভাবক), দুরারোগ্য রোগে আক্রান্ত পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের শিক্ষার্থী এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র আপলোড বাধ্যতামূলক।
আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অসচ্ছলতার সনদও জমা দিতে হবে।
এছাড়া ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি, শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য আপলোড করতে হবে।
পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে