ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার যেকোনো লড়াইই বাড়তি উত্তেজনা তৈরি করে। সেই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে শনিবারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩–০ ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল। এই জয়ের ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। অন্যদিকে প্রথম সুযোগ হাতছাড়া করেছে আলবিসেলেস্তেরা।
এই হারের পরও ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের নিচে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে সেমিফাইনাল ও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার রাত ২টায়।
ম্যাচের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এসময় আর্জেন্টিনার তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে না।
ব্রাজিলের হয়ে জয়ের পথে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেন। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল পূর্ণ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। রোববার আর্জেন্টিনা–বলিভিয়া এবং ব্রাজিল–ভেনেজুয়েলা ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।
প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অংশ নেবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল ও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। বাকি তিনটি দল নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)