ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা, রঙে রঙে সেজেছে ঢাবি
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। বর্ণিল সাজসজ্জা, ঢাক-ঢোলের তালে প্রাণবন্ত পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল থেকেই চারুকলায় ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
রঙিন পোশাক, বাদ্যযন্ত্রের সুর আর উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর। এবারের শোভাযাত্রায় প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
লোকঐতিহ্যকে সামনে রেখে সাজানো এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিশাল আকৃতির মোটিফ। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বাঘ, হাতি, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে। এবারের প্রতিপাদ্য ছিল অশুভ শক্তির বিনাশ ও কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশা।
শোভাযাত্রায় পাঁচটি প্রধান প্রতীক—মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া—বিশেষভাবে তুলে ধরা হয়। প্রতিটি মোটিফে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার বার্তা ফুটে ওঠে।
নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। অংশগ্রহণকারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। মুখোশ পরে প্রবেশ, ব্যাগ বহন, ইংরেজি প্ল্যাকার্ড, বেলুন, ফেস্টুন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ভুভুজেলা বাঁশি ব্যবহার নিরুৎসাহিত করা হয়।
ক্যাম্পাসজুড়ে বসানো হয় সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে। দোয়েল চত্বর ও কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে চলছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হওয়া এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল মঞ্চস্থ হবে ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা।
বৈশাখী শোভাযাত্রা আবারও প্রমাণ করলো—বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?