ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের এক কার্যপত্রে এসব নির্দেশনা জারি করা হয়। এতে নববর্ষের দিন নির্ধারিত সময়সূচি, প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নববর্ষের দিন বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে আয়োজিত সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টার পর এসব এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান যেমন রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল এবং রবীন্দ্র সরোবর এলাকাতেও একই ধরনের নির্দেশনা কার্যকর থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। ইভটিজিং, পকেটমারসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, নববর্ষের দিন ঢাকা মেট্রোরেল এর টিএসসি স্টেশন সারাদিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ফানুস ও আতশবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর