ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালুর পথে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মে মাসের মাঝামাঝি সময়েই অনলাইনে বদলি আবেদন শুরু হতে পারে। তবে এর আগে প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত ও নতুন চুক্তি সম্পন্ন হওয়া বাধ্যতামূলক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আবেদনের ভিত্তিতে বদলির সুযোগ পাবেন। পাশাপাশি বিশেষ ক্ষেত্রে সরকার চাইলে শাস্তিমূলক বদলির ব্যবস্থাও থাকবে, যা নতুন সফটওয়্যারে যুক্ত করা হচ্ছে। এ সুবিধা সংযোজনের জন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র আরও জানায়, মোট ২৫ লাখ টাকায় তৈরি হচ্ছে এই বদলি সফটওয়্যার। নতুন চুক্তি সম্পন্ন হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠপর্যায়ে শিক্ষকদের তথ্য সংগ্রহ করবে, যার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ দিন। এরপর সেই তথ্য সফটওয়্যারে সংযুক্ত করে আবেদন গ্রহণ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এরপর তথ্য সংগ্রহ শেষ হলে মে মাসের মাঝামাঝি সময়েই আবেদন কার্যক্রম শুরু হতে পারে।
এর আগে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তা বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি চালুর উদ্যোগ নেয় মন্ত্রণালয় এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে রিট, নীতিমালা সংশোধন এবং সফটওয়্যার জটিলতার কারণে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
সবশেষে জানা গেছে, সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় আগের ডেমো প্রদর্শনের পরও আবার নতুন করে ডেমো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সফটওয়্যার চূড়ান্তভাবে প্রস্তুত হলেই বহু প্রতীক্ষিত এই বদলি কার্যক্রম বাস্তবায়নের পথ খুলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর