ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় প্রকাশের গুরুত্বপূর্ণ দিন’
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন সংগঠনটির সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় প্রকাশের এক গুরুত্বপূর্ণ দিন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ছায়ানট আয়োজিত নববর্ষ বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারওয়ার আলী বলেন, দীর্ঘ ছয় দশক ধরে এই দিনে মানুষ বিগত বছরের সব গ্লানি ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্নে চর্চা করা যায়, সেটিই সমাজের প্রত্যাশা হওয়া উচিত।
তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বাংলার ঐতিহ্যবাহী গানকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তার মতে, এমন একটি সমাজ গড়ে উঠতে হবে যেখানে মানুষ ভয়হীনভাবে গান গাইতে ও মত প্রকাশ করতে পারে।
অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ এবং বাউলশিল্পীদের ওপর হামলার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ২০০১ সালে রমনার বটমূলে সংঘটিত ঘটনার কথাও স্মরণ করেন।
সারওয়ার আলী বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্ব অস্থির হয়ে উঠেছে। তিনি দেশে শান্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংস্কৃতির নিরাপদ চর্চার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত