×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কারওয়ান বাজারে মেট্রোরেল চলাচল বন্ধ

২০২৬ এপ্রিল ১৪ ১৩:৪৬:১৮

কারওয়ান বাজারে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ার ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উচ্চভোল্টেজ লাইনে বেলুন আটকে থাকায় নিরাপত্তাজনিত কারণে সেবা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন আটকে থাকার বিষয়টি এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়।

এ বিষয়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন, তাই নিরাপত্তার কারণে দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে না। বেলুনটি সরানোর কাজ চলছে এবং কাজ শেষ হলে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত