ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন করে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরতির পর আবারও আলোচনায় বসার সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই দুই দেশের মধ্যে নতুন বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষই নীতিগতভাবে আলোচনায় ফেরার বিষয়ে সম্মত হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট স্থান এখনো চূড়ান্ত করা হয়নি। সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নামও আলোচনায় রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসলামাবাদে পূর্ববর্তী আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। পাকিস্তান বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত