ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদের ধারাবাহিক বাস্তবায়ন না হলে কোনো ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। জামায়াত আমির বলেন, “যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।”
তিনি আরও জানান, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। “পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। মঙ্গলবার আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ,” যোগ করেন তিনি।
মিরপুরকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নেতাকর্মীদের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র বলেছে, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার জন্য শীর্ষ নেতৃত্ব সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সংসদে বিরোধী দলের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা