ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
‘বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছ থেকে শেখা উচিত ভারতের’
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন, ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে।
তিনি বলেন, চলতি বছরের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। ভোটের আগে কমিশনের কার্যক্রমে পক্ষপাতিত্ব ও তৃণমূলের বিরুদ্ধে তুঘলকি আচরণের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জী। তিনি কড়া ভাষায় বলেন, “নির্বাচন কমিশন নয়, আমি তাদেরকে নির্যাতন কমিশন বলব। তারা হিটলারি এবং তুঘলকি কাজ করছে, ভোটের মূল নীতি লঙ্ঘন করছে।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, হরিয়ানা, বিহার ও মহারাষ্ট্রের নির্বাচনে বহু অভিযোগের উদাহরণ রয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন বিহারের মতোই বাংলায় নথি গ্রহণের ক্ষেত্রে জটিলতা তৈরি করা হচ্ছে এবং রাজ্যকে টার্গেট করা হচ্ছে।
তিনি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের উদাহরণ টানেন এবং বলেন, “ওদের দেখা উচিত, বাংলাদেশে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ভারতে আমাদের কমিশনের উচিত লজ্জিত হওয়া। এখানে থ্রেট কালচার গণতন্ত্রকে ধ্বংস করছে।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, তখন থেকেই কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট। প্রশাসনিক ক্ষমতা কার্যত আটকে দেওয়া হয়েছে এবং ভোটের কয়েক মাস আগে এসআইআর শুরু করার সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ। মমতা ব্যানার্জী অভিযোগ করেন, চোর চুরি করলেও স্বপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে, অথচ ইলেকশন রিটার্নিং অফিসারদের (ইআরও) বিনা প্রশ্নে স্থগিত করা হচ্ছে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট