ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলা বছর ১৪৩৩ উপলক্ষে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কৃষিখাতে নতুন এই সুবিধা চালুর মাধ্যমে প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে বের হয়। পরে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।
কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করেছে সরকার।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং বাস্তবায়ন করা হবে। এতে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই সুবিধার আওতায় আসবেন। কার্ডধারীরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।
পর্যায়ক্রমে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাতে আরও বেশি কৃষক এই সুবিধার আওতায় আসতে পারেন এবং কৃষিখাতে আর্থিক সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর