ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দেশের সংস্কৃতিতে নতুন দিগন্তের সূচনা হবে: আলী নেওয়াজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে একটি সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা গড়ে তোলা জরুরি। তিনি দাবি করেন, বর্তমানে কিছু ক্ষেত্রে অসুস্থ সাংস্কৃতিক প্রবণতা দেখা যাচ্ছে, যা থেকে বেরিয়ে এসে বাঙালির ঐতিহ্য ও সভ্যতাকে পুনরুজ্জীবিত করতে হবে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আগামী বছর আরও ভিন্নধর্মীভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং রাজবাড়ীতে সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে বেলুন উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
জানা গেছে, দ্বিতীয়বারের মতো রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে বৈশাখ উদযাপনের আয়োজন করে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নববর্ষের গান পরিবেশিত হয়। দিনব্যাপী এ আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য ও আদিবাসী সংস্কৃতি বিষয়ক বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?