ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচন বিধি লঙ্ঘনে জাপা, বিএনপি ও জামায়াত প্রার্থীকে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এই বিধি অমান্য করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের এক অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।
এ ছাড়া একই বিধিমালার বিধি-৭ (চ) এর দফা (ঙ) অনুযায়ী কোনো প্রার্থী দলীয় প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ছাপাতে পারবেন না। কিন্তু বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এই বিধান লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম নির্বাচনি প্রচারণায় রঙিন লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করে বিধিমালার বিধি-৭ (ঙ) ভঙ্গ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।
নোটিশে তিন প্রার্থীকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের জবাব পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের